হোম > সারা দেশ > খুলনা

নিজ কেন্দ্রে ভরাডুবি বিএনপি প্রার্থীর, ৪৩ ভোটে পিছিয়ে

উপজেলা প্রতিনিধি, ঝিকরগাছা (যশোর)

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে নিজ ভোটকেন্দ্রেই পরাজিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোছা: সাবিরা সুলতানা। তিনি ৪৩ ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের কাছে।

ঝিকরগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর সরকারি নাজমুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, দাড়িপাল্লা প্রতীকে জামায়াত প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ পেয়েছেন ১ হাজার ৪ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোছা: সাবিরা সুলতানা পেয়েছেন ৯৬১ ভোট।

নিজ কেন্দ্রে বিএনপি প্রার্থীর এই পরাজয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজ কেন্দ্রে পিছিয়ে পড়া প্রার্থীর সামগ্রিক ফলাফলে প্রভাব ফেলতে পারে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত যশোর-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত