হোম > সারা দেশ > খুলনা

চেকপোস্টে বিপুল বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি

ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আব্দুস সালাম (৫০) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে বেনাপোল চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।

আটক আব্দুস সালাম মুন্সিগঞ্জ জেলার সদর থানার রঞ্বাহাওলা পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল সামাদ ব্যাপারীর ছেলে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার অটুল গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ভারত থেকে আগত এক যাত্রীকে সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্মকর্তারা তার ব্যাগ তল্লাশি করেন।

এ সময় ব্যাগের ভেতর থেকে ঘোষণাবিহীন ৩২ হাজার ২০০ কানাডিয়ান ডলার ও ৩৩ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলার উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, উদ্ধার করা বৈদেশিক মুদ্রার বাংলাদেশি বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।

অটুল গোস্বামী আরও জানান, বৈদেশিক মুদ্রা পাচার ও কাস্টমস আইন লঙ্ঘনের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে বিদেশে বা বিদেশ থেকে দেশে যাতায়াতের সময় নির্ধারিত সীমার বেশি বৈদেশিক মুদ্রা বহন করলে তা ঘোষণা করা বাধ্যতামূলক। এ ধরনের ঘটনায় কাস্টমস আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা