হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ছিনতাইকারীর গুলিতে ছিনতাইকারী নিহত, ব্যবসায়ী আহত

খুলনা ব্যুরো

রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। প্রতীকী ছবি

খুলনায় ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে ধ্বস্তাধস্তির সময় এক ছিনতাইকারীর ছোড়া গুলিতে অপর ছিনতাইকারী নিহত এবং আক্রান্ত ব্যবসায়ী আহত হয়েছেন।বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার দীঘলিয়া উপজেলার দেয়াড়া স্টিমার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছিনতাইকারীর নাম সাগর। সে দেয়াড়ার বাসিন্দা খোকনের ছেলে।

আহত ব্যবসায়ীর নাম তৌহিদুল ইসলাম। তিনিও দেয়াড়া এলাকার জবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তৌহিদুল ইসলাম তার মুদি ও ফ্ল্যাক্সিলোডের দোকান হিরা স্টোর বন্ধ করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি স্টিমার ঘাটসংলগ্ন ‘পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেড’ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা চারজন ছিনতাইকারী পথরোধ করে এবং তার সঙ্গে থাকা ব্যবসার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি একজন ছিনতাইকারীকে জাপটে ধরেন। এ সময় অপর এক ছিনতাইকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই সহযোগী সাগরের শরীরে লাগে।

পরে স্থানীয়রা আহত সাগর ও তৌহিদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ সাগরকে মৃত ঘোষণা করেন।

আহত ব্যবসায়ীর ডান হাতের শোল্ডার জয়েন্টে গুলির বারুদের আঘাতে জখম হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

দীঘলিয়া থানার এসআই স্বপন কুমার পাল বলেন, ‘ব্যবসায়ী তাহিদুল ইসলাম দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা গুলি চালালে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদের একজন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়।’

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ইবিতে গুচ্ছ 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঝিনাইদহে জামায়াত নেতাকর্মী‌দের বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ

চিকিৎসার জন্য মেয়ের বাসায় যাওয়া হলো না মর্জিনার

চিতলমারীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

চুয়াডাঙ্গায় জামায়াত নেতাকে বিএনপি নেতার হুমকি

চৌগাছায় মাটি চাপা পড়ে নির্মাণশ্রমিক নিহত

ঝিনাইদ‌হে কৃষক দল নেতা‌কে কু‌পি‌য়ে ও পি‌টি‌য়ে হত্যা

এক পরিবারের ৩ জন বাঁচলেও মেয়ে নিখোঁজ

নড়াইলে ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত আটক