হোম > সারা দেশ > খুলনা

খুলনায় চিকিৎসকদের ‘নো সিকিউরিটি, নো সার্ভিস’ ঘোষণা

হামলা-চাঁদাবাজি বন্ধে সাত দিনের আলটিমেটাম

খুলনা ব্যুরো

খুলনায় হাসপাতালে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন । তারা ‘নো সিকিউরিটি, নো সার্ভিস’ ঘোষণা দেন।

মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সাতরাস্তা মোড়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে’ জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ কর্মসূচির আয়োজন করেন।

সমাবেশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল বলেন, যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটেছে, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অভিযোগ, ৯৯৯-এ ফোন করার পরও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়নি। কোনো কোনো ক্ষেত্রে হামলার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ এসেছে। অথচ খবর পাওয়ার পর পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে সাধারণত সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিট সময় লাগার কথা। কেন এত দেরি হচ্ছে, এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প পরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. ছালেহ বলেন, সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। পুলিশ প্রশাসন জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন।

সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করতে পারেন না। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হলে তারা চিকিৎসাসেবা দেবেন। অন্যথায় চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তিনি বলেন, ‘নো সিকিউরিটি, নো সার্ভিস।’

বক্তারা অভিযোগ করেন, নগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

তাঁরা বলেন, আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে খুলনার সব চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে পূর্ণ কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমই

লোহাগড়ায় ভ্যানচালকের হাত বাঁধা লাশ উদ্ধার

ইবির ডাবল ডেকার বাসে পেট্রোলবোমা নিক্ষেপ

মাগুরায় বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত, চালক আহত

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, ১৪ কিশোর আটক

ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকদের

চাঁদাবাজদের কাছে অসহায় খুলনার স্বাস্থ্যকর্মীরা

বাসার সামনে দশম শ্রেণির স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত, হামলাকারী শনাক্ত

চাঁদাবাজদের কাছে জিম্মি খুলনার স্বাস্থ্যসেবা, প্রতিবাদে সমাবেশ ডেকেছে বিএমএ

মেয়ের জন্য খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা

গণহত্যাকারীদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই