হোম > সারা দেশ > খুলনা

খুলনার দিঘলিয়ায় হাসিনা-রেহানার রেস্ট হাউস ভাঙচুর

খুলনা ব্যুরো

খুলনার দিঘলিয়া উপজেলায় ভৈরব নদীর তীরে শেখ হাসিনা-শেখ রেহানার দৃষ্টিনন্দন রেস্ট হাউজ ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রেস্ট হাউজে ভাঙচুর শুরু করে তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। রেস্ট হাউজের দরজা, জানালা, বাথরুমের ফিটিংস খুলে নিয়ে যায়।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার ঘোষণার প্রতিবাদেই ছাত্র-জনতা খুলনার শেখ বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। এর পর খুলনা বিশ্ববিদ্যালয় ও বিএল কলেজের শেখ মুজিবের ম্যুরাল ভেঙে দেয় ছাত্র জনতা। এবার ভেঙে দেয়া হয় শেখ হাসিনা-শেখ রেহানার রেস্ট হাউজ।

উল্লেখ্য, দিঘলিয়ার নগরঘাট সংলগ্ন ভৈরব নদের তীরে হাসিনার মা ফজিলাতুন নেছা মুজিবের ৪ বিঘার মতো সম্পত্তি ছিল। মায়ের ওয়ারেশ সূত্রে ওই সম্পত্তির মালিক শেখ হাসিনা ও শেখ রেহানা। সম্পত্তির ওপর থাকা পুরানো গোডাউন ভেঙে আধুনিক একটি গোডাউন তৈরি করা হয়েছে। গোডাউনে সামনে ভৈরব নদের তীর সংলগ্ন দৃষ্টিনন্দন এ রেস্ট হাউজ তৈরি করা হয়।

শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় এখানে পাটের গোডাউন ও এক কক্ষবিশিষ্ট ঘর ছিল, যা তার ছোট ভাই শেখ আবু নাসের দেখাশোনা করতেন।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক