হোম > সারা দেশ > খুলনা

মাদক অভিযানে গিয়ে প্রাণ হারালেন এসআই

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাদক অভিযানে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মাগুরার মহম্মদপুর থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (পিএসআই) মো. বোরহানউদ্দিন (৩৫)।

শনিবার বেলা ১২টার দিকে বোয়ালমারী উপজেলার সোতাসী ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এ ঘটনা ঘটে।

এসআই বোরহানউদ্দিন যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা গ্রামের কোবাদ আলীর ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মাগুরা জেলার সহকারী অতিরিক্ত পুলিশ সুপার (শালিখা সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ জানায়, শনিবার সকালে মহম্মদপুর থানা থেকে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলায় মাদক উদ্ধার অভিযানের উদ্দেশ্যে রওয়ানা দেন বোরহানউদ্দিন। মোটরসাইকেল যোগে বোয়ালমারী উপজেলার সোতাসী ব্রিজ এলাকায় পৌঁছালে বোরহান তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা খায়। এ সময় তিনি মাথায় এবং ডান কানে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০