হোম > সারা দেশ > খুলনা

স্ত্রীর কিডনিতে জীবন ফিরে পেলেন বিএনপি নেতা

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার আলহাজ কুদ্দুস বিশ্বাস (মাছ কুদ্দুস) স্ত্রীর দেয়া কিডনিতে নতুন জীবন ফিরে পেয়ে হেলিকপ্টারে ফিরলেন নিজ গ্রামে।

মাছ ব্যবসায়ে জড়িত থাকায় তিনি এলাকায় মাছ কুদ্দুস নামে পরিচিত। তিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বছর খানেক আগে কুদ্দুস বিশ্বাসের দুটো কিডনি নষ্ট হয়ে যায়। কিছু দিন আগে হঠাৎ করেই বিছানায় পড়ে যান তিনি। এতে বিচলিত হয়ে পড়েন তার স্ত্রী ফারজানা বেগম। তিনি স্বামীর জীবন বাঁচাতে তার একটি কিডনি দান করেন। কুদ্দুস বিশ্বাস তুরস্কের একটি হাসপাতালে ৪ মাস চিকিৎসা নিয়ে সুস্থ হন।

গতকাল (শুক্রবার) বিকালে ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারযোগে নিজ গ্রাম বাগআঁচড়ার পিপড়াগাছি জনতা ইকোপার্ক মাঠে পৌঁছালে গ্রামের লোকজন ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।

কুদ্দুস বিশ্বাস জানান, সৃষ্টিকর্তা তাকে নতুন জীবন দান করে আবারো মানুষের মাঝে ফিরিয়ে দিয়েছেন। তার সুস্থতার জন্য অনেক মানুষ দোয়া করেছেন। তিনি প্রথমে সৃষ্টিকর্তা, তারপর স্ত্রী ও গ্রামবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ