হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো

খুলনার রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে দুর্বৃত্তদের গুলিতে সাগর নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, কীভাবে তাকে গুলি করা হয়েছে—এ ঘটনা কেউ প্রত্যক্ষ করেনি। ঘটনাস্থলটি নির্জন ও ফাঁকা থাকায় তাৎক্ষণিকভাবে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।

গুলিবিদ্ধ অবস্থায় সাগরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জানা গেছে, নিহত সাগর পেশায় কাপড় ব্যবসায়ী। তার পিতার নাম ফায়েক শেখ।

পদ্মা নদীতে অবৈধভাবে বালু তোলা নিয়ে গোলাগুলি

সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ গণতান্ত্রিক চেতনার পরিপন্থী: মিয়া গোলাম পরওয়ার

সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় নিষিদ্ধ ডিএন টাইট কীট জব্দ

যশোরে ব্যবসায়ীকে অপহরণ করে কোটি টাকা মুক্তিপণ দাবি

অস্ত্র ও গোলাবারুদসহ জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আটক

বাড়ির সামনে বিএনপির কর্মীদের হামলায় জামায়াত কর্মী হাসপাতালে

কচুয়ায় অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

যশোরে চালডালের কল সেন্টারে কর্মী অসন্তোষ, বিক্ষোভ

খুমেক হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ নিয়ে তুলকালাম

হামলায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ