হোম > সারা দেশ > খুলনা

আচরণবিধি ভঙ্গ করে বিএনপি প্রার্থীর নির্বাচনি পোস্টার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

ছবি: আমার দেশ।

আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনি পোস্টার টাঙ্গানোয় কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে এই অভিযোগ দেন ইকবাল হোসেন। তিনি সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

অভিযোগে ইকবাল হোসেন লিখেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি না মানিয়া বিএনপি মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন সরকার তার নির্বাচনি প্রতীক এর পক্ষে প্রচারের উদ্দেশ্যে পাটিকাবাড়ী তাহের মোড় হইতে বাজারে যাওয়ার পাকা রাস্তার দুই পাশে নিজ ছবি ও প্রতীক সম্বলিত কাগজের পোস্টার বৈদ্যুতিক খুঁটি ও গাছে ঝুলিয়েছেন।

বিষয়টি দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার কথাও অভিযোগপত্রে উল্লেখ করেন।

নড়াইলে বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির নতুন কমিটির অভিষেক

মা-বাবার হাতে খুন হয় কিশোরী নির্জনা

বেনাপোল বন্দরে হাঁটুপানি, কোটি টাকার পণ্য পানিতে

ছয় মাস চিকিৎসার পর ফিরছে আহত বাঘিনী

চুয়াডাঙ্গায় বিরামহীন বৃষ্টিতে অস্বস্তিতে জনজীবন

মাছ ধরতে গিয়ে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ, লাশ উদ্ধার

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের স্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না দগ্ধ জেলে বাদল

টানা বৃষ্টিতে জয়রামপুর-কুমারীদহ সড়কে ধস, যোগাযোগ ব্যাহত

খুলনায় এইডসে আক্রান্ত হয়ে আট মাসে ১৭ জনের মৃত্যু