হোম > সারা দেশ > খুলনা

নির্বাচনের পরই খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উপস্থিতি

খুলনা ব্যুরো

নির্বাচনের পরপরই দেড় বছর পরিত্যক্ত থাকার পরে হঠাৎ কার্যক্রম নিষিদ্ধ খুলনা আওয়ামী লীগের অফিস খোলার ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ অফিসের খোলা চত্বরের মেইন রোড সংলগ্ন অংশের খুঁটিতে টানানো একটি জাতীয় পতাকা এবং এর পাশে ফুল দেয়া শেখ মুজিবুর রহমান এবং ফ্যাসিস্ট হাসিনার ছবি দেখা যায়।

এদিকে খুব দ্রুত বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়। অনেকে ছবি তুলে, কেউ কেউ লাইভে ফেসবুকে প্রচার করেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে গেলে অনেকে ঘটনাস্থলে ছুটে আসেন।

স্থানীয় একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, সোনাডাঙা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি এম আরিফের নেতৃত্বে বিকেল পৌনে ৫ টার দিকে এ ঘটনা ঘটেছে।

তারা বলেন, চব্বিশের গণ অভ্যুত্থানের শেষ লগ্নে ৪ ও ৫ আগস্ট খুলনার বিক্ষুব্ধ ছাত্র জনতা আরো অনেক প্রতিষ্ঠান ও ভবনের মতো এই অফিসটিও ভেঙে তছনছ করে আগুন জ্বালিয়ে দিয়েছিল। সে সময় থেকে অফিসটি পরিত্যক্ত ছিল।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমদ হামিম রাহাত আমার দেশকে বলেন, নির্বাচন শেষ হওয়ার দুই দিনের মাথায় এমন ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে। সংগঠনটি আদালতের নির্দেশে সাময়িক নিষিদ্ধ। সব ধরনের রাজনৈতিক তৎপরতা স্থগিত। সে সময় এই দু:সাহস দেখানোর পেছনে নিশ্চয়ই কারো ইন্ধন আছে। নিষিদ্ধ গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ার করেন।

মোংলার আশ্রয়ণ প্রকল্পে এক পরিবারের নামে তিন ঘর

গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে কালীগঞ্জে সেনাপ্রধান

গাংনীতে গরুবোঝাই ‘লাটা হাম্বার’ উল্টে নিহত ১, আহত ১০

কুষ্টিয়া জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বিএনপির ত্রাণবহরে হামলা: দুই ইউপি চেয়ারম্যানসহ ১০ আ. লীগ নেতাকর্মী কারাগারে

বেনাপোলে হাফওয়ে শেল্টার হোম চালু

রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে খেলোয়াড়ের মৃত্যু

আমদানি কমায় বেনাপোল কাস্টমে রাজস্ব আদায়ে ধস

চুয়াডাঙ্গার উথলীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরায় ৫৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার