হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় এক লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৩০৫ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের শুরুতে সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ হাম-রুবেলা টিকাদান কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, সরকারি ছুটি ব্যতীত সোমবার (২০ এপ্রিল) থেকে টানা তিন সপ্তাহ প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে।

সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এসআইএমও ডা. ইমরান হাম ও রুবেলা রোগের ঝুঁকি এবং টিকাদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শামীমা ইয়াসমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি এবং জ্যেষ্ঠ সাংবাদিক মানিক আকবরসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

সিভিল সার্জন আরও জানান, জেলায় ৯৮০টি আউটরিচ কেন্দ্র ও ৮টি স্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। এতে ৩৪১ জন সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মী এবং ১ হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। পাশাপাশি ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক পুরো কর্মসূচি মনিটরিং করবেন।

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন সম্ভব হবে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২