হোম > সারা দেশ > খুলনা

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মোংলায় এনসিপির সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মোংলা পৌর শাপলা চত্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন এনসিপির মোংলা ও বাগেরহাটের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকাল ৫টায় নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। এতে তারা তিন দফা দাবি উত্থাপন করেন।

বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতা ও সদস্য সচিব মো. আবু হাসান বলেন, আমাদের তিন দফা দাবি অবিলম্বে মানতে হবে। গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করতে হবে, পুলিশি ব্যবস্থার সংস্কার করতে হবে এবং গোপালগঞ্জের ডিসি ও এসপিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে প্রতিহত করার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। জুলাই আন্দোলনের সহযোদ্ধা আমাদের কর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এর প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যদি আমাদের ভাইদের কোনো ক্ষতি হয়, তাহলে আমরা পুরো দেশ অচল করে দেবো। তারা আহত নেতাকর্মীদের দ্রুত ও নিরাপদে উদ্ধারেরও দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মোংলা উপজেলার প্রধান সমন্বয়ক মাজেদ মৃধা, জেলা সংগঠক মো. ইব্রাহিম হোসেন, মো. মেহেদী হাসান হৃদয়, মো. সোহেল হোসেন মেহেদী, মো. ইকরাম হোসেন, মো. আকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ মোংলা উপজেলা জামায়াতের অঙ্গসংগঠনের নেতারা।

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা