হোম > সারা দেশ > খুলনা

সীমান্তে পাঁচ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক হওয়া পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে ভারতীয় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অন্তর্গত সুন্দর বিএসএফ ক্যাম্প কমান্ডার, মহেশপুর ৫৮ বিজিবি পলিয়ানপুর বিওপি কমান্ডারকে অবহিত করেন ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে অবস্থান করা পাঁচ বাংলাদেশি নাগরিককে বিএসএফ আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ২ জন পুরুষ, ২ জন নারী এবং ১ শিশু।

বিএসএফ আটককৃতদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবি'র কাছে হস্তান্তর করে তাদের ফেরত নেয়ার অনুরোধ জানায়।

পরে বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বাংলাদেশ সীমান্ত পিলার ৬০/৩১-আর-এর কাছে শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছ থেকে গ্রহণ করে।

আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাত সাড়ে ৭টায় জানিয়েছেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২