হোম > সারা দেশ > খুলনা

ময়ূর নদী বাঁচানোর আহ্বানে খুলনায় ভেলা বাইচ প্রতিযোগিতা

খুলনা ব্যুরো

দখল, দূষণ থেকে রক্ষা এবং পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্দেশে খুলনার ময়ূর নদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ভেলা বাইচ প্রতিযোগিতা।

শুক্রবার বিকেলে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

কেসিসি প্রশাসক বলেন, খুলনাকে বাঁচাতে হলে সুস্থ নগর হিসেবে গড়ে তুলতে হলে ময়ূর নদী বাঁচানোর বিকল্প নেই। সকলের সহযোগিতায় এ ময়ূর নদীকে বাঁচিয়ে তুলতে হবে যাতে করে নগরবাসী চিত্ত বিনোদনের সুযোগ পায়, নগর পর্যটন গড়ে ওঠে। যারা এই নদীতে অবৈধভাবে দখল করে রেখেছে বা অবৈধ বাঁধ দিয়েছে সকল বাঁধাকে উপড়ে ফেলতে হবে।

খুলনা সিটি কর্পোরেশন, নগর সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সমাজ ও পরিবেশ উন্নয়নে একটি গবেষণামূলক আন্দোলন (সিয়াম), হেলদি সিটি ফোরাম, অ্যাকটিভ সিটিজেন প্লাটফর্ম, আব্বাস উদ্দিন একাডেমি, বিডিক্লিনকসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে এ আয়োজন করে।

উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও ভেলা বাইচ এর আহ্বায়ক মোল্লা মারুক রশীদের সভাপতিত্বে ও মনিরুজ্জামান রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন কমিটির সিনিয়র সহ সভাপতি নিযামুর রহমান লালু, মহাসচিব শেখ হাফিজুর রহমান, বেলা খুলনা প্রতিনিধি মাহফুজুর রহমান মুকুল, সিয়ামের নির্বাহী পরিচালক ও হেলদিসিটি ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, আরাফাত আবাসিক শান্তিশৃঙ্খলা কমিটির সভাপতি আ. বারেক মোল্লা, অ্যাক্টিভ সিটিজেন প্লাটফর্মের সভাপতি শেখ ওমর ফারুক কচি প্রমুখ।

ভেলা বাইচে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। দুই রাউন্ডে বিজয়ীদের নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মনিরুল, দ্বিতীয় স্থান অধিকার করেন অহিদুল এবং তৃতীয় স্থান অধিকার আলামিন শেখ।

এএস

কৃষকদল নেতাকে হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হরতাল

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া

অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

হিন্দু পুলিশ দম্পতির নির্যাতনে গৃহকর্মী হাসপাতালে

নিখোঁজ স্কুল ছাত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারী বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরছেন

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার

ঝিনাইদহে ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ

ঝিনাইদ‌হে পিত্তথলি অপারেশনে রোগীর নাড়ি কে‌টে ফেলার অভিযোগ