হোম > সারা দেশ > খুলনা

মজুত করে চড়া দামে বিক্রির অভিযোগ, জব্দ ১৫০০ বস্তা সার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। অবৈধভাবে সার মজুত ও চড়া দামে বিক্রির অভিযোগে শনিবার সন্ধ্যায় নাঈম অটো মোবাইল অ্যান্ড বীজ ভান্ডারের দুটি গোডাউনে এ অভিযান চালানো হয়। পরে গোডাউনগুলো সিলগালা করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার জানান, কয়েকজন কৃষক ও স্থানীয় বাসিন্দার অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে প্রতিষ্ঠানটির দুটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবৈধভাবে সার মজুত ও বিক্রির সত্যতা পাওয়া যায়। ব্যবসায়ী নাঈম হোসেন বিএডিসির ডিলার হলেও বরাদ্দের বাইরে সার সংগ্রহ করে মজুত করেছিলেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, নাঈম হোসেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুত করে চড়া দামে বিক্রি করে আসছিলেন। এর আগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁকে একাধিকবার অর্থদণ্ড দেওয়া হয়েছিল বলেও জানা গেছে।

সর্বশেষ অভিযানে বিপুল পরিমাণ সার জব্দের পর নাঈম হোসেনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ করে এবং বাজার অস্থিতিশীল করে—এমন অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় যা-ই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক