হোম > সারা দেশ > খুলনা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গা ও তেঁতুলিয়ায়

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৯৫ শতাংশ। এর ৩ ঘণ্টা পর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ের বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ । যা সারাদেশের সর্বনিম্ন।

চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ কখনো মাঝারি, আবার কখনো মৃদু। কনকনে ঠান্ডা, ঘনকুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। রাত থেকে সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জনজীবন।

গতকাল শুক্রবার জেলার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস । গত বুধবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৯ নেমে আসায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে।

প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জামান, আজ সকাল ৬ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এর তিন ঘন্টা পর সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, এ সময়ের বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ । আজ চুয়াডাঙ্গা ও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা।

বিজিবির অভিযান সাত ভারতীয় নাগরিকসহ আটক ১১

বাফার গুদামে বিএনপি নেতার দাপট, সিন্ডিকেটে সারের তীব্র সংকট

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১১ জন

বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ইবিতে শনিবার এক দিনের শোক

নিহত শিক্ষিকার রুহের মাগফিরাত কামনায় ইবিতে দোয়া

পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২শ ভরি স্বর্ণ গায়েব