হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে ৭ বাংলাদেশিকে হস্তান্তর

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৭ বাংলাদেশি নাগরিককে বিএসএফের কাছ থেকে ফেরত নিয়েছে বিজিবি।

রোববার সকালে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের আটক করে। এর মধ্যে ৩ নারী, ১ পুরুষ ও ৩ শিশু রয়েছে। পরে দুপুরে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।

রোববার রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশের বাঘাডাঙ্গা সীমান্তের ওপারের ১৯৪ বিএসএফের জোড়পাড়া ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে সাত বাংলাদেশিকে আটক করার পর ফেরত প্রদানের আহ্বান জানান। তাদের আহ্বানে সাড়া দিয়ে (বিএসটি) সীমান্ত ৬০/৩১ (মেইন পিলার)-এর শূন্য লাইন বরাবর বিএসএফ-বিজিবি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে আটককৃতদের পরিচয়পত্র যাচাই বাছাই শেষে ফেরত দেয় বিএসএফ।

এসব ব্যক্তিকে সাধারণ ডায়েরির মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে বিজিবি।

সন্তান প্রসবের ৫ ঘণ্টা পর পরীক্ষা দিল কিশোরী

মোংলায় পোর্ট পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতক্ষীরা সীমান্তে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ

বাগেরহাটে আমার দেশ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জুলাই শহীদদের অধিকাংশই শ্রমিক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

মোংলায় সরকার মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান

খুবি সাংবাদিক সমিতির সভাপতি ইব্রাহিম, সম্পাদক নাহিদ

সাবেক প্রতিমন্ত্রী, ৫ এমপিসহ আ.লীগের ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত