হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষে ১ জন নিহত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে জামায়াতের এক ইউনিয়ন আমিরের ভাই নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) হাসাদাহ বাজারের কামিল মাদরাসা গেটের সামনে ইফতারের পর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দু’দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ওয়াহেদ মিয়ার ছেলে বাঁকা ইউনিয়ন জামায়াতের আমীর মফিজুর রহমান (২৫) ও তার ভাই হাফিজুর রহমানের (৩৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে তাদের ঢাকা এভারকেয়ার হাসপাতালে নেয়া হলে রোববার (১ মার্চ) রাত ১টার দিকে সেখানে হাফিজুর রহমান মারা যান। মফিজুর রহমান এভার কেয়ারে আইসিউতে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় অন্যান্য আহতরা হলেন, জামায়াত কর্মী খায়রুল ইসলাম (৫৫) ও মাহফুজ(২৮)। এ ঘটনায় হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান (৩৫) ও তার বাবা জসীম উদ্দীন(৬৫) আহত হয়।

আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খোকন জানান, নির্বাচনের একদিন পর গত ১৩ ফেব্রুয়ারি হাসদহের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান সুটিয়া গ্রামে যান। সে সময় ওই গ্রামের জামায়াত কর্মী সোহাগ, হাফিজসহ গ্রামবাসী তার ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

এ ব‍্যপারে জীবননগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা জামায়াতের নিরপরাধ নেতাকর্মীদের ওপর দেশী অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের রক্তাক্ত জখম ও আহত করেছে। এর তীব্র নিন্দা জানায়। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহবান জানাচ্ছি।

জীবননগর থানার অফিসার্স ইনচার্জ সোলাইমান শেখ জানান, নির্বাচন পরবর্তী সুটিয়া গ্রামে হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, জামায়াত কর্মীদের হাতে আহত হন। তারই জের ধরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী টহল দিচ্ছে।

এদিকে সকাল ১০ টায় জীবননগর উপজেলা জামায়াত জীবননগরে বিক্ষোভের ডাক দিয়েছে।

কালীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের মামলা, আটক ৬

আজ থেকে সুন্দরবনে কাঁকড়া আহরণ শুরু

বাংলা-ইংরেজির পাশাপাশি শিশুদের তৃতীয় ভাষা শেখানো হবে

আইনসংগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর সরকার

নরসিংদীর ধর্ষণ মামলায় জড়িতদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে

খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত

মোবাইল নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা

হাসপাতালে পরিষ্কার অভিযানে জামায়াতের এমপি রুহুল আমিন

অভয়নগরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৭

খুলনায় আততায়ীর গুলিতে চরমপন্থি দলের সদস্য নিহত