হোম > সারা দেশ > খুলনা

ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, পুলিশ বলছে হত্যাকাণ্ড

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ঝিনাইদহ কেশবপুর গ্রাম থেকে তোয়াজ উদ্দিন শেখ নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তোয়াজ ওই গ্রামের হারিস আলী শেখের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ আসার আগেই স্বজনরা জানালা দিয়ে তার লাশ দেখতে পায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে হাত পা বাঁধা লাশ উদ্ধার করে। তোয়াজ উদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে কারা জড়িত তা জানা যায়নি।

স্থানীয়রা জানান, তোয়াজ উদ্দিন শেখ ৭ দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। স্ত্রী সন্তান না থাকায় তিনি গ্রামের বাড়িতে একা বসবাস করতেন। সবশেষ গত সোমবার গ্রামের অনেকের সঙ্গে তার দেখা হয়। এরপর থেকে কেউ আর তাকে দেখতে পায়নি।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছি। সুরতহাল শেষে লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা