হোম > সারা দেশ > খুলনা

সিমেন্টভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ড্রাইভার নিহত

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় সিমেন্টভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ড্রাইভার নিহত হয়েছেন। শনিবার ভোরে শহরের বাইপাস সড়কের ছোট খাল সেতু নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পরে সকালে হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত ট্রাক ড্রাইভার তরিকুল ইসলাম তরুণ (৩৩) কুমারখালী উপজেলার কয়া গ্রামের ছবদুলের ছেলে।

চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস আমার দেশকে জানান, শনিবার ভোরে শহরের বাইপাস সড়কের ছোট খাল ব্রিজ নামক স্থানে একটি সিমেন্টভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ড্রাইভার তরিকুল ইসলাম মারা যান। এসময় ট্রাকের সহকারী আল আমিন ঘুমাচ্ছিলেন।

তিনি আরও জানান, সিমেন্টভর্তি ট্রাকটি ঠাকুরগাঁও যাচ্ছিল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা