হোম > সারা দেশ > খুলনা

আড়াই বছর পর যশোরে করোনা আক্রান্ত রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে প্রায় আড়াই বছর পর করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলার একটি হাসপাতালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৫৫ বছর বয়সি এক নারীর নমুনা পরীক্ষার পর জানা যায়, তিনি করোনায় আক্রান্ত।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঠান্ডা, কাশি, জ্বর নিয়ে ওই নারী দু'দিন আগে যশোরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করে ওই নারীর শরীরে বৃহস্পতিবার করোনাভাইরাস শনাক্ত হয়।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, জেনারেল হাসপাতালে গত মঙ্গলবার চারটি বেড নির্দিষ্ট করা হয়েছে সম্ভাব্য করোনা রোগীদের জন্য। যশোরের সরকারি হাসপাতালে এখনো করোনা পরীক্ষা করা যাচ্ছে না কিটের অভাবে।

এর আগে গত বুধবার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি এক সন্দেহভাজন রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু কিটের অভাবে তার করোনা পরীক্ষা করা সম্ভব হয়নি। ওই রোগী বৃহস্পতিবার হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে যান।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর যেসব এলাকায় করোনার প্রাদুর্ভাব দেখা দেয়, যশোর তার অন্যতম। মূলত বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিপুলসংখ্যক মানুষ বাংলাদেশ-ভারত যাতায়াতের কারণে সীমান্তবর্তী জেলাটিতে কোভিড-১৯-এর বিস্তার ঘটে। প্রাদুর্ভাব কমলেও ২০২২ সালের শেষদিক পর্যন্ত এ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

শ্যামনগরে বজ্রপাতে মৎস্য ঘেরের শ্রমিকের মৃত্যু

যাত্রীবাহী বাসে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

ছাত্রদল নেতার ধাওয়ায় ছাত্রলীগের মিছিল ছত্রভঙ্গ, আটক ৫

চুয়াডাঙ্গায় বিজিবি সদস্যের আত্মহত্যা

ভেড়ামারায় ব্রিজের দুপাশে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা উড়িয়েছে সমর্থকেরা

বিজিবি-এলাকাবাসীর ঐক্যে ব্যর্থ বিএসএফের ‘পুশইন’ অপচেষ্টা

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা