হোম > সারা দেশ > খুলনা

বিএনপির বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

কালীগঞ্জে ২ বিএনপি কর্মী নিহতের ঘটনা

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দু'জন নিহত হওয়ার ঘটনায় বিএনপির দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াত।

শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আমির আব্দুল হক মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির আবু তালেব, জেলা প্রশিক্ষক সম্পাদক ওয়ারিয়ার রহমান, উপজেলা সেক্রেটারি লুৎফর রহমান প্রমুখ। লিখিত বক্তব্যে উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা বলেন, “১ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ও কোলা ইউনিয়নে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে মোহাব্বত ও তার ভাই ইউনুছ আলী নিহত হন, যা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, ‘জামায়াত কখনোই হত্যার রাজনীতি করে না। কিন্তু গত ১১ জুন উপজেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ইলিয়াস রহমান মিঠু নিহত ইউনুছ আলীকে জামায়াত কর্মী ও সন্ত্রাসী বলে দাবি করেন। অথচ বিএনপি কর্মীর হত্যাকাণ্ডের পর বিএনপির একাধিক নেতা নিহত ইউনুছ আলীকে বিএনপির কর্মী বলে উল্লেখ করেন, যার ভিডিও আমাদের কাছে সংরক্ষিত আছে।’

এছাড়া, এ হত্যাকাণ্ডের পর প্রতিবাদ সমাবেশে নিহতের ভাই ইয়াকুব আলী বিশ্বাস বলেন, ‘আমার ভাই আওয়ামী লীগের ভয়ে ১৬ বছর পালিয়ে ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে এসে তার দল বিএনপি সন্ত্রাসীদের হাতে নিহত হলো।’

সংবাদ সম্মেলন থেকে বিএনপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় উপজেলা জামায়াত।

এমএস

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার