হোম > সারা দেশ > খুলনা

ক্ষমতায় গিয়ে সংস্কার জনগণ বিশ্বাস করে না: ইসলামী আন্দোলন

জেলা প্রতিনিধি, বাগেরহাট

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, ক্ষমতায় গিয়ে সংস্কার জনগণ বিশ্বাস করে না। ইতিপূর্বে অনেক দলীয় সরকারই ক্ষমতায় ছিল। কিন্তু কেউই সংস্কারের ক্ষেত্রে গুরুত্ব দেয়নি। দেশের মানুষের কল্যাণের জন্য আগে রাষ্ট্র সংস্কার করতে হবে, পরে নির্বাচন।

শনিবার বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ বিলুপ্ত করেছি। পরবর্তীতে আমরা কী দেখলাম সংস্কার ও নির্বাচন নিয়ে ঐক্য দুটি ভাগ হয়ে গেছে। যার কারণেই আজকে এ আলোচনা করতে হচ্ছে। ফ্যাসিবাদের জায়গাগুলো দখল করে দখলদারিত্ব করছে অন্য একটি দল। যা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন বড় একটি দল। বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়েও আলেমদের সাথে খারাপ আচরণ করছে। কেউ যদি ফ্যাসিবাদী আচরণ করে, তাহলে তাদের অবস্থাও ৫ আগস্টের মত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি।

নতুন দায়িত্বপ্রাপ্তদের শপথ বাক্য পাঠ করান মাওলানা ইউনুছ আহমদ। এই কমিটি স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করবেন।

মহেশপুরে থামছে না সেচ পাম্পের ট্রান্সফরমা চুরি

কালিগঞ্জে নিজ মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

অন্ধ ঘোড়ার সেবায় সোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা