হোম > সারা দেশ > খুলনা

শৈলকুপায় কৃষককে তুলে নিয়ে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

শৈলকুপায় এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যায় উপজেলার আওধা বাজারে এ ঘটনা ঘটে। আহত কৃষক আমজাদ হোসেন কুশোবাড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি এখন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত আমজাদ হোসেন জানান, সন্ধ্যায় তিনি আওধা বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় শত্রুতার জেরে ১১-১২ জন তাকে সেখান থেকে জোরপূর্বক তুলে নিয়ে একটি দোকানের পাশে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, মারধরের ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্যামনগরে হার্ডওয়্যারের দোকান থেকে অজগর উদ্ধার