হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ভোট কেন্দ্রে হট্টগোলের মাঝে বিএনপি নেতার মৃত্যু

খুলনা ব্যুরো

খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা দশ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার বাড়ি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটায় আলিয়া মাদ্রাসা একাডেমিক ভবন কেন্দ্রের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করে বলেন, 'সকাল থেকেই কেন্দ্রে উত্তেজনা ছিল। আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাকে বাধা দিলে তিনি মহিবুজ্জামান কচিকে ধাক্কা দিলে তিনি গাছের সঙ্গে মাথায় আঘাত পান। এতেই তার মৃত্যু হয়েছে।'

তবে জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান বলেন, 'আমাদের নারী কর্মীদের বিএনপির লোকজন বের করে দিচ্ছিল। আমি বাঁধা দেই। তখন তাঁদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে শুনি তিনি মারা গেছেন। কাউকে ধাক্কা বা মারধরের ঘটনা ঘটেনি। মাদ্রাসার সিসি ক্যামেরা আছে, চেক করলে সব ধরা পড়বে।'

কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সদর থানা এস আই খান ফয়সাল রাফি বলেন, 'দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরির সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে সরিয়ে দেই। তখন একজনকে সিএনজিতে করে বাইরে নিয়ে যেতে দেখা যায়। এখানে ধাক্কাধাক্কি বা হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি।'

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পার্থ রায় বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।

খুলনা-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, আলিয়া মাদ্রাসায় জামায়াত নেতার ধাক্কায় বিএনপি নেতা কচি নিহত হয়েছন। আমরা অধ্যক্ষ ও জামায়াত নেতা মাহাবুবের গ্রেফতারের দাবি জানাই।'

খুলনা-২ আসনে জামায়াতের প্রার্থী জাহাঙ্গীর হোসাইন হেলাল বলেন, 'আজকের মতো একটি দিনে এই মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দু:খজনক। তবে এ ঘটনায় জামায়াতকে জড়ানো অবান্তর। তিনি আগে থেকেই হৃদরোগী ছিলেন এবং আজ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। সেখানে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই সব পরিষ্কার হয়ে যাবে।'

খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, আমি সবুরণনেসা কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি প্রবেশ করছিলাম। তখন দেখি কয়েকজন মহিলাদের বের করে দিচ্ছে। আমি সবাইকে যেতে বলি। কাউকে ধাক্কা দেইনি।

সাতক্ষীরা-৪ শ্যামনগরে দাঁড়িপাল্লার জয়, ২১ হাজার ভোটে বিজয়ী গাজী নজরুল ইসলাম

চুয়াডাঙ্গা-২ আসনে ১২৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা, এগিয়ে জামায়াত প্রার্থী

বাগেরহাটে চারটি আসনে তিনটিতে এগিয়ে জামায়াত, একটিতে বিএনপি

কুষ্টিয়া-২ ও ৩ আসনে এগিয়ে জামায়াত

চুয়াডাঙ্গা-১ আসনের ১৮০ কেন্দ্রের ফলাফল ঘোষণা এগিয়ে জামায়াত প্রার্থী মাসুদ

মাগুরা-১ ও মাগুরা-২ আসনে এগিয়ে ধানের শীষ

ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বেসরকারিভাবে জয়ী

৩৯ কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জামায়াতের, যা বললেন ডিসি

সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এগিয়ে

নিজ কেন্দ্রে ভরাডুবি বিএনপি প্রার্থীর, ৪৩ ভোটে পিছিয়ে