হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৯.০ ডিগ্রি, শীতে জনজীবন বিপর্যস্ত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় শীতে জনজীবন বিপর্যস্ত । পাঁচ দিন পর জেলায় সূর্যের দেখা মিলেছে। আজ শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস।

প্রচণ্ড ঠান্ডার কারণে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্ত মানুষ। সকালে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। সন্ধ্যার পর ফাঁকা হয়ে যায় গোটা এলাকা। প্রতিদিন হাসপাতালে বাড়ছে নতুন রোগী। এদের মধ্যে শিশু ও বৃদ্ধ রোগী বেশি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, উত্তরের ঠান্ডা বাতাস, ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। তীব্র শীতের কারণে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। শীতের কারণে সড়কে মানুষের উপস্থিতি কম।

দ্রুত তাপমাত্রা কমার কারণে দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। কাজ না পেয়ে তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। তিনি আরো জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে—৮ ডিগ্রি সেলসিয়াস।

এসআই

অভয়নগরে নাশকতার মামলায় আ.লীগ-ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল ও গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারতে পলাতক, ফেরার পথে সীমান্তে যুবক আটক

৩৫ ছাত্রীর কেউ নেই ক্লাসে, সবাই শ্বশুরবাড়িতে

মোল্লাহাটে বিএনপি -আ.লীগ সংঘর্ষ, আহত ৫

পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দফায় দফায় সংঘর্ষ

সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই ১২ বছর ধরে শিক্ষিকার সংসার

ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী

চুয়াডাঙ্গায় অবৈধ লটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু