হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ১৪

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় পুলিশসহ আরও ১৪ জন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিম মোল্লা একই গ্রামের কাদের মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে রউফ মোল্লা ও কাদের মোল্লা গ্রুপের বিরোধ চলছিল। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে কাদেরের গ্রুপের লোকজনের ওপর হামলা চালান রউফের লোকজন। এ সময় দুই গ্রুপের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে খুলনার বিভিন্ন হাসপাতালে নিলে হাসিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কালিয়া থানার ওসি (তদন্ত) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলিসহ সেনাবাহিনীর হাতে দুজন আটক হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ

স্কুল যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত