হোম > সারা দেশ > খুলনা

যাত্রীবাহী বাসে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ আব্দুল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আব্দুল্লাহ জীবননগর উপজেলার শাপলাকলিপাড়া এলাকার আরফান আলির ছেলে।

ডিএনসি সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঢাকা থেকে জীবননগরগামী ‘পূর্বাশা পরিবহন’-এর একটি বাস সেখানে পৌঁছালে ডিএনসির সদস্যরা বাসটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মোবাইল ফোনসহ অন্যান্য আলামত তালিকাভুক্ত করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এমই

শ্যামনগরে বজ্রপাতে মৎস্য ঘেরের শ্রমিকের মৃত্যু

ছাত্রদল নেতার ধাওয়ায় ছাত্রলীগের মিছিল ছত্রভঙ্গ, আটক ৫

চুয়াডাঙ্গায় বিজিবি সদস্যের আত্মহত্যা

ভেড়ামারায় ব্রিজের দুপাশে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা উড়িয়েছে সমর্থকেরা

বিজিবি-এলাকাবাসীর ঐক্যে ব্যর্থ বিএসএফের ‘পুশইন’ অপচেষ্টা

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার