হোম > সারা দেশ > খুলনা

খুলনা শিপইয়ার্ডে নির্মিত নৌবাহিনীর তৃতীয় এলসিটির লঞ্চিং সম্পন্ন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের (খুশিলি) নিজস্ব সক্ষমতায় নির্মিত তিনটি এলসিটির মধ্যে তৃতীয় জাহাজ ‘এলসিটি-১০৪’ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সহকারী নৌবাহিনী প্রধান (ম্যাটেরিয়াল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মাকসুদ আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটি লঞ্চ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিজস্ব সক্ষমতায় এবং কানাডার ভার্ড মেরিনের নকশায় এলসিটি-১০৪ জাহাজটি নির্মাণ করেছে। ৭৪.৫ মিটার দীর্ঘ ও ১৩ মিটার প্রস্থের এই জাহাজটির ডিসপ্লেসমেন্ট ১ হাজার ৫০৫ মেট্রিক টন। জাহাজটি ঘণ্টায় ১৭ মাইল গতিতে চলাচল করতে সক্ষম।

সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে অ্যাম্ফিবিয়াস (উভচর) অভিযানে স্পেশাল ফোর্স পরিবহনের পাশাপাশি সামরিক ভারী সরঞ্জামাদি ও ভেহিক্যাল উপকূলীয় এবং দ্বীপাঞ্চলে স্থানান্তরের জন্য এ ধরনের জাহাজ অত্যন্ত কার্যকর। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা, উদ্ধার অভিযান, অনুশীলন ও প্রশিক্ষণ এবং দুর্গম উপকূলীয় এলাকা বা দ্বীপাঞ্চলে লজিস্টিক সহায়তা প্রদানে এই জাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

লঞ্চিং অনুষ্ঠানে সামরিক ও অসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক