হোম > সারা দেশ > খুলনা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

উপজেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট)

বাগেরহাটের রামপাল উপজেলায় অনুমোদনহীন চিপস খেয়ে বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীঅসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা প্রশাসন দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করে দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার উপজেলার বড় দুর্গাপুর এলাকায় মঞ্জু বালা মণ্ডলের মালিকানাধীন ‘অপূর্ব স্টোর’ নামের দোকানে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী দোকান থেকে অনুমোদনহীন চিপস খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় দোকানে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য পাওয়া যায়।

এ অপরাধে দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনস্বার্থে স্থানীয় জনগণের সম্মতিতে দোকানটি সিলগালা করে দেওয়া হয়।

অসুস্থ ১২ শিক্ষার্থী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদলত বসনো হয়েছে। জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, অভিভাবক ও সাধারণ জনগণকে শিশুদের জন্য অনুমোদিত ও নিরাপদ খাদ্যপণ্য কেনা এবং মেয়াদ ও মান যাচাই করে খাদ্য গ্রহণে সচেতন থাকতে হবে।

এমই

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্যামনগরে হার্ডওয়্যারের দোকান থেকে অজগর উদ্ধার

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র

সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সুন্দরবনে ট্রলারসহ তিন জেলে আটক

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে প্রশান্ত কুমার আটক

মহেশপুরে ৪ বিঘা জমির গাছ কেটে দিল দুর্বৃত্তরা, দিশেহারা কৃষক