হোম > সারা দেশ > খুলনা

কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

ছবি: আমার দেশ

সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে এই আমগুলো জব্দ করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সাতক্ষীরা সদর থানার একটি দল অভিযান চালায়। এ সময় কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫১ ক্যারেট আম উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৯ হাজার কেজি। প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব আম অপরিপক্ব অবস্থায় কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে পাকানো হয়েছিল।

ইউএনও অর্নব দত্ত জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত আমগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন বুধবার দুপুরে সাতক্ষীরা পৌরসভার বিনেরপোতা এলাকার ময়লার ভাগাড়ে নিয়ে আমগুলো সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ক্ষতিকর উপায়ে খাদ্য প্রক্রিয়াজাতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল