হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে আ‌ধিপত্য বিস্তার‌ নিয়ে সংঘর্ষ, আহত ৩০

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে আ‌ধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্প‌তিবার সকালে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।

এলাকাবাসী‌ সূত্রে জানা গেছে, শৈলকূপা উপ‌জেলার উমেদপুর ইউ‌নিয়‌নের বিষ্ণুপুর গ্রামে আ‌ধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ত‌ছির বিশ্বাস ও ম‌তিয়ার চেয়ারম্যানের মধ্যে দীর্ঘ‌দিন ধরে দ্বন্দ্ব। এরই জের ধরে বৃহস্প‌তিবার সকালে উভয় পক্ষের তিন শতা‌ধিক লোক দে‌শি অস্ত্র নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে। ফলে এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ৩০ জন কমবে‌শি আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের আবা‌সিক মে‌ডিকেল অ‌ফিসার ডা. মোস্তা‌ফিজুর রহমান জা‌নিয়েছেন, সংঘর্ষের ঘটনায় মারাত্মক আহতদের হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। বা‌কিদের প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে শৈলকূপা থানার ও‌সি হুমায়ন ক‌বির মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জা‌নিয়েছেন, বর্তমানে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে রয়েছে। বিষ্ণুপুর গ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতায়েনসহ পু‌লিশি নজরদা‌রি বাড়ানো হয়েছে।

এমএইচ

ঝিনাইদহে সড়‌ক দুর্ঘটনায় নিহত যুবক

বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

সেই যুগ্ম সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ মিথ্যা: পুলিশ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি, বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ

সীমান্তের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূর

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ ও আন্তর্জাতিক বিচার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

রূপসা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার