হোম > সারা দেশ > খুলনা

জমি নিয়ে বিরোধে বাড়িতে ঢুকে হামলা, নারীসহ আহত ৩

উপজেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট)

বাড়ির ভেতরে হামলার শিকার এক পরিবার। ছবি: আমার দেশ

বাগেরহাটের রামপালে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের নারীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মনোজ কুমার বৈরাগী রামপাল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, ১৬ মে রাত অনুমান ১১টার দিকে রামপাল থানাধীন চণ্ডিতলা গ্রামে ভুক্তভোগীর বসতবাড়ির উঠান ও বসতঘরে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী চণ্ডিতলা গ্রামের মৃত অমর কৃষ্ণ বৈরাগীর ছেলে মনোজ কুমার বৈরাগী অভিযোগে উল্লেখ করেন, পৈতৃক ও ইজারাকৃত ভোগদখলীয় মৎস্যঘেরের জমি নিয়ে প্রতিবেশী ফকির আবু বক্কার ছুট্টি (৪০) ও তার স্ত্রী রুবা বেগমের (৩৫) সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি ইউনিয়ন সালিশ কমিটিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও আসামিরা তা মানেনি।

মনোজ কুমার বৈরাগীর অভিযোগ, ঘটনার রাতে আসামিরা লোহার রড, দা ও বাঁশের লাঠি নিয়ে বেআইনিভাবে তার বসতঘরে প্রবেশ করে গালিগালাজ ও হুমকি দিতে থাকে। বাধা দিলে আসামিরা ধারালো দা দিয়ে তার বোন সিমা মন্ডলের (২৮) মাথায় কোপ দেয়। এতে সিমার মাথার বাম পাশে গুরুতর রক্তাক্ত জখম হয়। এরপর একই দা দিয়ে সিমার নাকের বাম পাশেও কোপ মারা হয়।

তিনি আরও বলেন, আসামি রুবা বেগম লোহার রড দিয়ে তার মা শান্তি রাণী বৈরাগীর (৬০) কোমর, পিঠ ও উরুসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। আসামিরা তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে এবং মা-বোনের পরিহিত কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়।

এ সময় আসামিরা বসতঘরের দরজাসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করে অনুমান সাড়ে ৭ হাজার টাকার ক্ষতি করে এবং ঘরে থাকা ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নগদ ১৫ হাজার ৩০০ টাকা লুট করে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মনোজ কুমার বৈরাগী বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। জমি নিয়ে বিরোধের কারণে আসামিরা দীর্ঘদিন ধরে আমাদের পরিবারকে হুমকি দিয়ে আসছিল। সেদিন রাতে তারা পরিকল্পিতভাবে ঘরে ঢুকে আমার মা ও বোনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। আমি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’

এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ রাজিব আল রশিদ বলেন, এজাহার পেয়েছি। একজন আসামি আটক হয়েছে। বাকি আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এমএইচ

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক