হোম > সারা দেশ > খুলনা

অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৭ বাংলাদেশি আটক

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

মঙ্গলবার ভোরে উপজেলার কায়বা সীমান্তের পূর্ব রুদ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন— হৃদয় গাইন (২৩), সুজিত মন্ডল (৩৪), কুমারজিন্দ্র গাইন (৫০), পাঞ্চু মন্ডল (৩৬), পুতুল (২০), তৃষ্ণা অনুকারী (১৭) ও ছবিরন বেগম (৪৫)। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার ভারতীয় রুপি ও ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটকরা নড়াইল ও বরিশাল জেলার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদে খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় পূর্ব রুদ্রপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান, “সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার দায়ে আটক সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।”

স্থানীয়রা জানান, দালালচক্রের মাধ্যমে প্রায়ই বাংলাদেশি নারী-পুরুষ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ ধরনের কার্যক্রম রোধে বিজিবির নজরদারি আরও বাড়ানো হয়েছে।

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না

জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরায় পৃথক স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার

মোংলায় হাত বিচ্ছিন্ন শ্রমিকের উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কৃষকের বন্ধু হয়ে উঠছেন প্রতিবন্ধী কৃষি কর্মকর্তা মফিজ

চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু