হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গায় উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। আজ ১৫ এপ্রিল বুধবার বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ৩৫ শতাংশ। বৃষ্টির কারণে ৬ দিন চুয়াডাঙ্গার তাপমাত্রা অপেক্ষাকৃত কম ছিল। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সোমবার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস ।

চুয়াডাঙ্গার এ মৌসুমে গরম শুরু আগুন ঝরা রুপে। বৈশাখ আসার আগেই প্রকৃতি ধারণ করেছে রুদ্র মূর্তি। মাত্র কয়েক দিনের ব্যবধানে এই জনপদে সূর্য যেন আগুন ঢালতে শুরু করেছে।

সরজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে তীব্র রোদে স্কুল পড়ুয়া শিক্ষার্থী, খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক ও রিকশাচালকরা বিপাকে পড়ছেন।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৫ শতাংশ।

জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

এর ৩ ঘন্টা আগে দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৭ শতাংশ। চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের কৃষক তুহিন আলী জানান, বোারো মৌসুমের শুরু থেকেই ইরান-ইসরাইল যুদ্ধের কারণে ডিজেলের সংকট দেখা যায়। এতে ধানসহ অন্যান্য আবাদে সেচ দিতে অসুবিধা হয়েছে। ধান কর্তনের আগে আর একবার বৃষ্টি হলে সেচ থেকে বেচে যেতাম।

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড

পুলিশ নিয়োগে ঘুষ-তদবির ও দালালচক্রের প্রভাব বরদাস্ত করা হবে না

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

বাগেরহাটকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলবো: মাও. মানফুজুর রহমান

খুলনায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সুন্দরবনে ঝড় ও নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৯ মৌয়ালের ৭ জন উদ্ধার

স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থাকা স্বামীকে মারধর

ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : আইনমন্ত্রী

এমপি আমির হামজাকে যুবদল নেতার আইনি নোটিশ