হোম > সারা দেশ > খুলনা

মাগুরায় নিখোঁজের ৪ দিন পর কিশোরের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, মাগুরা

মাগুরার পৌর এলাকার মিরপাড়া থেকে নিখোঁজের চার দিন পর সুমন (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন পেশায় রিকশাচালক ছিল। সে ওই এলাকার শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে সুমন নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে লাশ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, মিরপাড়া মাঠ থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত