হোম > সারা দেশ > খুলনা

কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেলে ট্রাকচাপায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডসংলগ্ন তালমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান আনিস (৪৫) চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনিস সকালে মহেশপুরে ভাড়া বাসা থেকে মোটরসাইকেলযোগে থানার উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নিহত আনিস কোটচাঁদপুর থানায় ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনার প্রকৃত কারণ আমরা খতিয়ে দেখছি। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ অভিযানে রয়েছে।

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল