চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে গলায় মাংস আটকে আঁখিতারা খাতুন ওরফে আঁখি (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত আঁখিতারা খাতুন লোকনাথপুর ডিএস দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের আব্দুল্লাহর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়িতে ভাত খাওয়ার সময় হঠাৎ আখির গলায় মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এদিকে শিশু আঁখিতারার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।েএএস