হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশি নারী পর্যটকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

এক সপ্তাহের ব্যবধানে সুন্দরবন ভ্রমণে এসে এবার এক বিদেশি নারী পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পূর্ব বন বিভাগের রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে মারা যান কারমেল নইলিন নামের ৫৭ বছর বয়সী ওই পর্যটক।

খবর পেয়ে বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌ-পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেন। পরে নৌ-পুলিশ ওই নারী পর্যটকের লাশ উদ্ধার করেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর সকালে কচিখালী অভয়ারণ্য স্টেশনের ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা গিয়েছিলেন এক কিশোর পর্যটক। তার নাম মাহিত আব্দুল্লাহ (১৬)। পরিবারসহ ৭৫ জন পর্যটকের একটি দল ঢাকা থেকে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন ওই কিশোর পর্যটক।

বন বিভাগ জানিয়েছে, স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আয়ারল্যান্ডের (আইরিশ) নাগরিক। স্বামীসহ বিদেশি অন্যান্য পর্যটকদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন তিনি।

বন বিভাগ আরো জানায়, শুক্রবার বিকেলে মোংলা থেকে এমভি আলাস্কা নামের একটি জাহাজে প্রথমে তারা করমজল পর্যটন ও বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। ওই দিন রাতে তাদের বহন করা জাহাজটি কচিখালী আসার পর সেখানেই তারা রাতযাপন করেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে মারা গেছেন আইরিশ ওই নারী পর্যটক। শরণখোলার ধানসাগর নৌ-পুলিশ লাশটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।

বিজিবির অভিযান সাত ভারতীয় নাগরিকসহ আটক ১১

বাফার গুদামে বিএনপি নেতার দাপট, সিন্ডিকেটে সারের তীব্র সংকট

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১১ জন

বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ইবিতে শনিবার এক দিনের শোক

নিহত শিক্ষিকার রুহের মাগফিরাত কামনায় ইবিতে দোয়া

পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২শ ভরি স্বর্ণ গায়েব