হোম > সারা দেশ > খুলনা

সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক-বিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ মার্চ) বিকেলে পলিয়ানপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এসব অবৈধ ওষুধ জব্দ করেন।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর উপজেলার পলিয়ানপুর বিওপির সীমান্তবর্তী এলাকায় চোরাচালান-বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ হাজার ৯৯০ পিছ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। ওষুধগুলোর আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৯৭ হাজার টাকা।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি। এ ছাড়া মাদক-বিরোধী অভিযান ও চোরাচালানের বিরুদ্ধেও বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে বলে।

মহেশপুরে থামছে না সেচ পাম্পের ট্রান্সফরমা চুরি

কালিগঞ্জে নিজ মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

অন্ধ ঘোড়ার সেবায় সোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা