হোম > সারা দেশ > খুলনা

চৌগাছায় পাহারাদারের গলাকাটা লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় আতিয়ার রহমান (৪০) নামে এক পাহারাদারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে চৌগাছা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত আতিয়ার রহমান চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর গ্রামের সবেদ আলীর ছেলে। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী । বেড়গোবিন্দপুর বাওড়ের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেন। একই সঙ্গে তিনি বাওড় থেকে বৈদ্যুতিক মটর দিয়ে পানি উত্তোলন করে কৃষকদের জমিতে সেচ দিতেন ।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বাড়ি থেকে কাজে বের হয়েও তিনি আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রোববার বিকেলে বাওড়ের পাশের একটি খালে কচুরিপানার নিচে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে।

এমই

গোপন মিটিং থেকে ৮ জন আ. লীগ নেতাকর্মী আটক

হারিয়ে যাচ্ছে হাডুডু, গোল্লাছুট কানামাছি, লাটিম ও ঘুড়ি ওড়ানো

বেনাপোল বন্দরে কাস্টমসের জব্দ ৬ কোটি টাকার পণ্য উধাও

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়