হোম > সারা দেশ > খুলনা

গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে চাচাকে কুপিয়ে হত্যা করল ভাতিজা

উপজেলা প্রতিনিধি, লোহাগড়া (নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে সুপারিগাছে পানি দেওয়াকে কেন্দ্র করে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা হাসানুর শেখ নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টার দিকে সুপারিগাছে পানি দেওয়াকে কেন্দ্র করে হাসানুরের সঙ্গে ভাতিজা মামুন শেখের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মামুন শেখ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হাসানুরকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে হাসানুরের চিৎকারে স্বজনেরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।

এমই

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক