হোম > সারা দেশ > খুলনা

মরা মুরগি ফেলে নদী দূষণ, ১৫ দিনের মধ্যে পরিষ্কারের নির্দেশ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি: আমার দেশ।

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে মরা মুরগি ফেলে পরিবেশ দূষণের অভিযোগে আর.আর.পি. পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ১৫ দিনের মধ্যে নদীর সব আবর্জনা পরিষ্কার করার নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ৩টায় পৌর শহরের ভিমরুল্লাহ এলাকায় অবস্থিত উল্লেখিত পোল্ট্রি ফার্মে উপস্থিত হয়ে পরিবেশ দূষণের অভিযোগটির প্রমাণ পেয়ে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আলাউদ্দীন আল আজাদ এ জরিমানা করেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে সহকারী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ জেলা পুলিশের একদল সদস্য উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস জানান, মাথাভাঙ্গা নদীর তীরে ও নদীর ভেতরে মরা মুরগি ফেলে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া যায়। এতে ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

এ ঘটনায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় আর.আর.পি. পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে নদীর তীর ও আশপাশের সব আবর্জনা পরিষ্কার করার নির্দেশনা দেয়া হয়।

তিনি আরো জানান, এ ধরনের বর্জ্য ফেলার কারণে নদীর পানি দূষণ বাড়ছে এবং মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে কেউ পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়ালে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সতর্ক করেন।

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল