হোম > সারা দেশ > খুলনা

যশোরে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরের মনিরামপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার কুয়াদা জামতলা এলাকায়।

চার দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে অস্ত্রের মুখে টাকাগুলো ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নগদের যশোর শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, তিনি ও অ্যাকাউন্টস অফিসার কাজী মোমিনুর ইসলাম একটি প্রাইভেট কারযোগে যশোর শহর থেকে মনিরামপুর উপজেলা অফিসে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন। কুয়াদা জামতলা এলাকায় একটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা গাড়ির সামনে এসে বাধা দেয়। এতে চালক গাড়িটি রাস্তার পাশে থামাতে বাধ্য হন।

বিপদ বুঝতে পেরে চালক দ্রুত গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও মোটরসাইকেলটি গাড়ির সামনে পড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। এরপর চার দুর্বৃত্ত গাড়ির জানালা ভেঙে ধারালো অস্ত্র দেখিয়ে ও আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পরপরই ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান ব্যবস্থাপক রবিউল।

খবর পেয়ে মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান পুলিশের একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান।

ওসি বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। তবে নগদ কর্মীদের বক্তব্যে কিছু অসংগতি রয়েছে। বিষয়টি তদন্তাধীন।

স্থানীয়রা জানান, ছিনতাইয়ের ব্যাপারে আশপাশের লোকজন কিছুই জানতেন না। পরে পুলিশ উপস্থিত হওয়ার পর তারা জানতে পারেন সেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার