হোম > সারা দেশ > খুলনা

অর্থ আত্মসাতের অভিযোগে খুবির সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

প্রতিনিধি, খুবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের তহবিল থেকে ১৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

অভিযুক্ত ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ফায়েকুজ্জামানের ভাগ্নে। ২০১৭ সালে তার নিয়োগের সময়ও স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছিল।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিকভাবে অর্থ আত্মসাতের সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত ও দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউসূফ রায়হান ইএমবিএ প্রোগ্রামের আর্থিক কার্যক্রম দেখাশোনা করতেন। অভিযোগ রয়েছে, ডিসিপ্লিন প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে তিনি ব্যাংক থেকে ইএমবিএ প্রোগ্রামের টাকা উত্তোলন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সেমিস্টার ও পরীক্ষার ফির অর্থও ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

এমই

খুলনা মেডিকেল কলেজের আগুন নিয়ন্ত্রণে, আহত ৫

মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, নিখোঁজ ৬ ইপিজেড শ্রমিক

চৌগাছায় ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ভাই

ঘেরের চিংড়ি লুটে বাধা, আটজনকে কুপিয়ে জখম করল যুবলীগের নেতাকর্মীরা

ঐতিহাসিক চুকনগর গণহত্যা দিবস কাল

জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দসহ ২১ দফা দাবি সিএএফের

অপরিকল্পিত আবাসন প্রকল্পে ঝুঁকি বাড়ছে খুলনার

খুলনায় খাদ্য পরিবহন ঠিকাদারকে গুলি

কাঁচা পাট রপ্তানিতে শর্ত আরোপে প্রতিবাদ, মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

পচা ডিম ও নিম্নমানের খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা