হোম > সারা দেশ > খুলনা

হরিণ শিকারের ফাঁদ ও বরফসহ ট্রলার আটক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবন পূর্ব বন বিভাগের আওতাধীন জ্ঞানপাড়া মাঝেরচরে বিশেষ টহল অভিযানে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ ও বরফসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার আটক করেছে বন বিভাগ।

শনিবার রাতে অভিযান পরিচানা করা হয়।

বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্বদেন জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান। সঙ্গীয় স্টাফসহ তিনি সুন্দরবনের জ্ঞানপাড়া মাঝেরচরের পশ্চিম পাড়ে টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে ছয়বস্তা হরিণ শিকারের ফাঁদ এবং প্রায় ১০ মণ বরফসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, এই ফাঁদ ব্যবহার করে হরিণ শিকার এবং বরফের মাধ্যমে শিকার করা হরিণ সংরক্ষণে ব্যবহারের প্রস্তুতি চলছিল।

তবে অভিযান টের পেয়ে জড়িত ব্যক্তিরা ট্রলার থেকে লাফিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, আটক অবৈধ ফাঁদ ও ট্রলারের বিরুদ্ধে বন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। সুন্দরবনের প্রাণবৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ কঠোর নজরদারি অব্যাহত রাখবে বলেও জানানো হয়।

এমএস

শ্যামনগরে বজ্রপাতে মৎস্য ঘেরের শ্রমিকের মৃত্যু

যাত্রীবাহী বাসে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

ছাত্রদল নেতার ধাওয়ায় ছাত্রলীগের মিছিল ছত্রভঙ্গ, আটক ৫

চুয়াডাঙ্গায় বিজিবি সদস্যের আত্মহত্যা

ভেড়ামারায় ব্রিজের দুপাশে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা উড়িয়েছে সমর্থকেরা

বিজিবি-এলাকাবাসীর ঐক্যে ব্যর্থ বিএসএফের ‘পুশইন’ অপচেষ্টা

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা