চুয়াডাঙ্গায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আকিব নামের ওষুধ কোম্পানির বিক্রিয় প্রতিনিধি নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা শহর থেকে একটু দূরে ঘোড়ামারা ব্রিজের সন্নিকটে এ দূর্ঘটনা ঘটে। রাতে ঝড়-বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে আসা পূর্বাশা পরিবহননের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অজ্ঞাত এ ব্যক্তির পকেটে পাওয়া ভিজিটিং কার্ডে নাম লেখা আকিব হোসেন। ভিজিটিং কার্ড থেকে ধারণা করা হচ্ছে তিনি বেনহাম ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঝড়-বৃষ্টির সময় তিনি পূর্বাশা পরিবহনের চাপায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ সদর হাসপাতালে মর্গে রাখা আছে।
এমএইচ