হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছেন এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটেছে।

আহতদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন গ্রুপের আমঝুপি উত্তর পাড়ার রাজা মেম্বারের ছেলে মোস্তাক রাজা (৩৫)। অপরদিকে, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সমর্থিত গ্রুপের আহতরা হলেন: আমঝুপি পশ্চিম পাড়ার মৃত রহিমের ছেলে কবির (৩০), রবি শেখের ছেলে আরিফুল ইসলাম (৫৫), এবং আমিরুল ইসলামের ছেলে লিজন (৪৫)।

সংঘর্ষের কারণ সম্পর্কে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা বাসে করে আমঝুপিতে ফেরার পথে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে তাদের সমর্থকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং হামলা চালায়।

অন্যদিকে, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “আমরা আগামীকালের বিএনপির সমাবেশের জন্য নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা করছিলাম। এমন সময় ওমর ফারুক লিটন গ্রুপের লোকজন অফিসের সামনে গাড়ি থামিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা শুরু করলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে আমাদের ৩ জন আহত হয়েছেন।”

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও সেনাবাহিনী দু’পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আমঝুপি গ্রামে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার পর মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পূর্বপরিকল্পিত ঘটনা।”

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবা উদ্দীন জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন

ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল

জীবননগরে তেল মজুতের দায়ে দুজনকে কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, উদ্ধার তৎপরতায় কোস্টগার্ড

পুলিশ নিয়োগে ঘুষ-তদবির ও দালালচক্রের প্রভাব বরদাস্ত করা হবে না

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ