হোম > সারা দেশ > খুলনা

মোল্লাহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে গুলি করে সোহাগ শেখ (৪২) নামে এক শ্রমিক লীগ নেতাকে হত্য করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নর গাড়ফা পানের হাটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ উদয়পুর ইউনিয়নের দৈবকান্দী গ্রামের দাউদ শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পানের হাট এলাকায় দুর্বৃত্তরা দু’টি মোটরসাইকেল থেকে সোহাগ শেখকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক বলেন, মোটরসাইকেল থেকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

খুলনায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র গুলি সহ ৭ সন্ত্রাসী আটক

খুলনাসহ ১৫ জেলায় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ

মোংলায় বিএনপি নেত্রীর ঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

ভারতে অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক

খুলনায় পরিত্যক্ত ব্যাগে বোমা বিষ্ফোরণে যুবক আহত

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন টিপু

নিখোঁজের তিনদিন পর নদীতে রিকশাচালকের লাশ উদ্ধার

ঝিনাইদহে কৃষক দল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ

ঈদে নৌপথে বাড়তি নিরাপত্তায় কোস্ট গার্ড পশ্চিম জোন

শ্রীপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে দুই যুবকের মৃত্যু