হোম > সারা দেশ > খুলনা

যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধঘোষিত যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনেওয়াজ দোলনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময়ের তাদের কাছ থেকে আট পিস বিদেশি মদ (বিয়ার) উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শনিবার বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার গভীর রাতে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাকি দুজন হলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসুদন দাম (৪৯) এবং মো. মিরাজ (৪২)। তাদের তিনজনের বাড়ি শহরের নাগেরবাজার এলাকায়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শনিবার গভীর রাতে পূজা উদযাপন পরিষদ নেতা মধুসুদন দামের বাড়িতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে আট পিস বিদেশি মদ (বিয়ার) উদ্ধার করা হয়। তাদের বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এরমধ্যে জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনেওয়াজ দোলন ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসুদন দামের বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট তৎকালীন সরকার বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গোপালগঞ্জে দল ছাড়ার ঘোষণার পরই যুবলীগ নেতা গ্রেপ্তারগোপালগঞ্জে দল ছাড়ার ঘোষণার পরই যুবলীগ নেতা গ্রেপ্তার

বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান বলেন, বাগেরহাটে অবৈধ অস্ত্র, মাদক উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে শহরের নাগেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনেওয়াজ দোলন ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসুদন দামের বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট তৎকালীন সরকার বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা